হাসপাতালে অপর্ণা সেন
প্রকাশিত : ০২:৪৫ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৪ সোমবার | আপডেট: ০২:৪৫ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৪ সোমবার
ডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা: ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় হাসপাতালে গেলেন ভারতীয় অভিনেত্রী-নির্মাতা অপর্ণা সেন। কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ৪ সেপ্টেম্বর ভর্তি হন তিনি।
চিকিৎসক রাজীব শীলের অধীনে অপর্ণা সেনের চিকিৎসা চলছে। জানা গেছে, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এ সপ্তাহেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
অপর্ণা সেন সম্প্রতি সৃজিত মুখার্জির 'চতুষ্কোণ' নামের একটি ছবিতে অভিনয় করেছেন। চলতি মাসেই পশ্চিমবঙ্গে মুক্তি পাবে এটি। রূপালি পর্দায় তাকে সর্বশেষ দেখা গেছে ২০১১ সালে 'ইতি মৃণালিনী' ছবিতে।
০৮.০৯.২০১৪ 