ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৪:১৮:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তিন ধর্ষকের ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:২৬ পিএম, ৪ এপ্রিল ২০১৮ বুধবার | আপডেট: ০২:৩১ পিএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

চট্টগ্রামে এক তরুণীকে গণধর্ষণের পর কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার মামলায় তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন সুজন কুমার দাস, সমীর দে ও যদু ঘোষ।

আজ বুধবার বিকেলে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর ভারপ্রাপ্ত বিচারক বেগম রোখসানা পারভীন এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া আসামিদের মধ্যে সুজন ছাড়া বাকি দুজন জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৮ জুন নগরের দক্ষিণ কাট্টলী এলাকার মহাজন শ্মশান এলাকায় পোশাকশ্রমিক পান্না রানী দাশকে গণধর্ষণ করা হয়। পরে কেরোসিন ঢেলে তার লাশ পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় নিহত পান্নার বোন চন্দনা রানী দাশ বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।

পরে ২০১৩ সালের ২১ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। বিচারক রায়ের আদেশে তিন আসামিকে ফাঁসির আদেশের পাশাপাশি পৃথক আরেকটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ডও দেয়া হয়।


মামলার বাদী চন্দনা রানী দাশ সাংবাদিকদের বলেন, রায়ের আদেশে তারা সন্তুষ্ট। উচ্চ আদালতেও যেন এই রায় বহাল থাকে।