ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ৮:২২:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

বাসস

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৭ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশিষ্ট সুরকার ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ  করেছেন। আজ রোববার এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, গাজী মাজহারুল আনোয়ার তার সৃষ্টির মাধ্যমে দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তার মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গন বিশেষ করে সংগীতাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।  

রাষ্ট্রপতি তার রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।