ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৩:৪২:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কানাডা : একই বাড়িতে ১ শিশুর মৃত্যু, অসুস্থ্ ১৪ শিশু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০১:০২ পিএম, ৬ এপ্রিল ২০১৮ শুক্রবার

কানাডার কালগ্যারিতে স্টোনি ফার্স্ট ন্যাশনের একটি বাড়িতে এক শিশুকে মৃতাবস্থায় পাওয়া গেছে। এছাড়া অসুস্থ অবস্থায় আরো ১৪ শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিবিসি নিউজ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়া’র। 

স্থানীয় সময় বুধবার দুপুরে পুলিশ ও প্যারামেডিকদের খবর দেয়া হয়। হাসপাতালে ভর্তি করা শিশুদের বয়স আড়াই থেকে ১৮ বছরের মধ্যে।

তাৎক্ষণিকভাবে ওই শিশুর মৃত্যুর ও অন্যদের অসুস্থ হয়ে পড়ার কারণ জানা যায়নি।

রয়েল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ ঘটনাটি তদন্ত করছে।