ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৪:১৮:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কয়েলের আগুনে নারী-শিশুসহ দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:৩১ পিএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

নারায়নগঞ্জের ফতুল্লায় মশার কয়েলের আগুনে নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে পূর্ব সসতাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, সাহাদাত হোসেন সাবু (২৮), স্ত্রী রুপালী (২২) ও ছেলে রিফাত (০২)। সাহাদাত হোসেন শুপারী ব্যবসায়ি। তারা ফতুললার পূর্ব সসতাপুর এলাকার রাজন পাটোয়ারি বাড়ির ভাড়াটিয়া। তাদের বাড়ি লালমনিরহাটের তালীগঞ্জ থানার রুদ্রেশ্বর গ্রামে।

সাহাদাত হোসেন সাবুর ভাগ্নে আরিফুল ইসলাম জানান, ভোরে মশার কয়েল থেকে ঘরে আগুন লেগে যায়। এ সময় শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হন। অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষনিক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজনের অবস্থাই আশংকাজনক।