ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১৯:৪১:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৮ এএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সারা বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। এই সময়ে এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১ হাজার ৪১৩ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৩২ জন। 

আজ বুধবার ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। একদিনে ২৩৯ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৮৪ হাজার ২৯৫ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৯৫ লাখ ৩৪ হাজার ৫১৭ জন আর মারা গেছেন ৪১ হাজার ২৯৩ জন।

আর দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া। সেখানে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৯৯ হাজার ৭৩৭ জন আর মারা গেছেন ৪৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৪৭৭ জন আর মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ১৯৩ জনের।

এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৫ লাখ ৬ হাজার ৮৯৫ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ১২ লাখ ৩১ হাজার ৩৭ জনে।

একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৭ লাখ ৫৩ হাজার ৫৮৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৮ কোটি ৮৭ লাখ ২৭ হাজার ৭৬০ জন।