ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ৬:৩২:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

উজবেকিস্তান গেলেন স্পিকার শিরীন শারমিন

বাসস

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিতব্য উইমেন স্পিকার্স অফ পার্লামেন্টের ১৪তম সামিটে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ বুধবার সকালে উজবেকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

উল্লেখ্য, সফরকালে উইমেন স্পিকার্স অব পার্লামেন্টের ১৪তম সামিট-এর এড্রেসিং দ্য রিস্কস অব দ্য পোস্ট প্যান্ডেমিক গ্লোবাল রিকভারি, প্রিভেন্টিং টেক-রিলেটেড রিস্কস এন্ড প্রিজার্ভিং হিউম্যান রাইটস এন্ড জেন্ডার ইকুয়ালিটি ইন এ হাই-টেক ওয়ার্ল্ডসহ বিভিন্ন সেশনে স্পিকারের অংশগ্রহণের কথা রয়েছে।  সামিটে অংশগ্রহণ শেষে স্পিকারের ১১ সেপ্টেম্বর দেশে ফিরবেন।