ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ১০:০০:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিয়ে বাড়িতে বজ্রপাত, ৫ জনের অবস্থা গুরুত্বর

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৯ এএম, ১০ সেপ্টেম্বর ২০২২ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কক্সবাজারে এক বিয়ে বাড়িতে বজ্রপাতে ১১ জন আহত হয়েছে। এরমধ্যে ৫ জনের অবস্থা গুরুত্বর। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভিলেজার পাড়া এলাকায় এ ঘটান ঘটে।

জানা গেছে, এদিন খোরশেদ আলমের মেয়ের বিয়ের দিন ধার্য্য ছিল। দুপুরে বর পক্ষের লোকজন আসার পর আপ্যায়নের ব্যবস্থা করছিলেন কনে বাড়ির লোকজন। এমন সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে ১১ জন আহত হন। আহতদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে ৬ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও বাকি ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম জানান, অতিমাত্রায় বজ্রপাতের শব্দ শুনে নারী ও শিশুরা ভয়ে অজ্ঞান হয়ে পড়ে। এ ঘটনায় আহত হয়েছে ১১ জন মতো। আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।