ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৩:১৫:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তোপের মুখে বলিউড অভিনেত্রী টাবু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:০১ পিএম, ৬ এপ্রিল ২০১৮ শুক্রবার | আপডেট: ০৩:৩৬ পিএম, ৬ এপ্রিল ২০১৮ শুক্রবার

শেষ পর্যন্ত জেলে যেতে হল সালমান খানকে। কৃষ্ণসার হত্যা মামলায় ৫ বছরের সাজা হয়েছে তার। এ তো পুরোনো খবর। নতুন খবর হল এই কৃষ্ণসার হরিন দেখে গুলি চালাতে চরমভাবে উৎসাহ দিয়েছিলেন বলিউডের অভিনেত্রী টাবু। তার উসকানিতেই সালমান এ কাজটি করেছে বলে মনে করছেন অনেকেই।

 

জানা যায়, ১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরের কঙ্কনি গ্রামে যখন শিকারে বের হন সালমান খান, সেই সময় তার সঙ্গে ছিলেন সাইফ আলী খান, টাবু,নীলম এবং সোনালী বেন্দ্রে। কিন্তু কৃষ্ণসার হরিণ দেখে সালমানকে গুলি চালাতে উৎসাহ দেন টাবু।

 

আর স্বাভাবিকভাবেই শিকারে কাউকে উৎসাহিত করলে শিকারির বেগ আরো বেড়ে যায়। যদি সে সময় টাবু সালমানকে উৎসাহিত না করে মানা করতেন, তাহলে হয়ত খেয়ালী সালমান শিকার করা থেকে বিরত থাকতেন বলে মনে করেন সালমান ভক্তসহ অনেকেই।

 

এ মামলায় সালমান খানের সাজা হলেও বেকসুর খালাস পান সাইফ আলী খান, টাবু, নীলম এবং সোনালি বেন্দ্রে। কাল জেলখানার সামনেও টাবু বিরোধী বিক্ষোভ হয়। সালমানের এক ভক্ত টাবুর দিকে তেড়ে এলে নিরাপত্তাকর্মীরা তাকে সড়িয়ে দেন।

 

টাবুর বিরুদ্ধে এ অঙ্গুলির তীর আরো প্রসারিত করছেন সালমান ভক্তরা। যে কারণে এক প্রকার বিপাকেই পড়েছেন টাবু।