ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৪:১৭:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সুচিত্রা সেনের জন্মদিনে পাবনায় নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ৬ এপ্রিল ২০১৮ শুক্রবার | আপডেট: ০৩:৫১ পিএম, ৬ এপ্রিল ২০১৮ শুক্রবার

বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের ৮৭ তম জন্মদিনে উপলক্ষে তার জন্মস্থান পাবনায় আজ শুক্রবার নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাবনা জেলা প্রশাসন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদসহ বিভিন্ন সংগঠন র‌্যালি, আলোচনা সভা ও সুচিত্র সেন অভিনীত চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করেছে।

 

মহানায়িকার জন্মস্থান পাবনায় আজ সকাল থেকেই উৎসবের আমেজ এবং সাজ সাজ রব বিরাজ করছে।

 

পাবনার জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, সুচিত্রা সেনের ৮৭তম জন্মদিন উপলক্ষে তার জন্মস্থান পাবনায় জেলা প্রশাসনের উদ্যেগে আজ সকাল সাড়ে ৯ টায় র‌্যালি, ১০ টায় আলোচনা সভা এবং ১২ টায় তার পৈত্রিক ভিটায় চলচ্চিত্র প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

তিনি জানান, এ ছাড়া আলোকচিত্র প্রদর্শনী ও আজ দর্শকদের জন্য বাড়িটি উন্মুক্ত রাখা হবে। জন্মদিন উপলক্ষ্যে সুচিত্রা সেনের বাড়িটি সংস্কার করা হয়েছে।

 

জানা গেছে, মহানায়িকার জন্মদিনে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে কেককাটাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া পাবনা ড্রামা সার্কেল, পাবনা সরকারী বলিকা উচ্চ বিদ্যালয়, টাউন গার্লস স্কুলেও কেক কাটাসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

 


তৎকালীন বৃহত্তর পাবনার (বর্তমান সিরাজগঞ্জ) বেলকুচি উপজেলার সেন ভাঙাবাড়ি গ্রামে ১৯৩১ সালের ৬ই এপ্রিল জন্ম নেন বাংলা ইতিহাসের সর্বকালের সেরা অভিনেত্রী সুচিত্রা সেন। তার আসল নাম রমা দাশগুপ্তা। পাবনা শহরের গোপালপুর মহললার হীমসাগর লেনের একতলা পাকা পৈত্রিক বাড়িতে সুচিত্রা সেনের শিশুকাল , শৈশব ও কৈশোর কেটেছে। ১৯৪৭ সালে দেশ ভাগের কয়েক মাস আগে তার বাবা করুনাময় দাসগুপ্ত পাবনা থেকে স্বপরিবারে ভারতে পাড়ি দেন।