বিস্ময়
প্রকাশিত : ১০:৫২ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৩ শুক্রবার | আপডেট: ১২:৫৪ পিএম, ১০ অক্টোবর ২০১৩ বৃহস্পতিবার
তিন কোটি টাকার কবুতর : হেডলাইন দেখে চমকে গেলে? তাহলে বিস্তারিত জেনে আরও অবাক হবে। অন্য কবুতরদের হিংসা করার মতোই এক কাণ্ড ঘটেছে ডেনমার্কে। সবাইকে অবাক করে একটি কবুতর বিক্রি হয়েছে দুই লাখ ৯ হাজার পাউণ্ডে; আমাদের হিসাবে যা প্রায় তিন কোটি টাকা!
ডেনমার্কের কবুতর খামারি পিটার ভেনস্ট্রার এর কবুতরটি নিলামের মাধ্যমে কিনে নেন ধনাঢ্য এক চীনা ব্যবসায়ি। এটি পালার জন্যই শখের বশে তিনি কিনেছেন বলে জানা গেছে!
সেছিল। তাই বন্দি অবস্থায় এগুলোর প্রজনন করে বনে ছাড়া হতে থাকে। ২০০৮ সালে মুক্ত অবস্থায় বালি স্টারলিংয়ের সংখ্যা দাঁড়ায় ১৮৫-তে। কিন্তু গত বছর জরিপ চালিয়ে দেখা যায়, এগুলোর সংখ্যা আবার কমতে শুরু করেছে।
মাছিধরা স্বর্গের পাখি : ছবিতে ভালো করে তাকিয়ে দেখো, মুগ্ধ না হয়ে কি পারা যায়। পাখিটির ইংরেজি নামের হুবহু বাংলা কর
লে দাঁড়ায় ’মাছিধরা স্বর্গের পাখি’ তাহলে বোঝাই যাচ্ছে ইংরেজি নামটি হবে Paradise Flycatcher ।
মাথায় অপূর্ব কালো ক্রেস্ট উঁচিয়ে থাকা পাখিটি এমনিতেই অসাধারণ সুন্দর, সাথে আবার দীঘল লেজের মাঝে যে রূপ ঠিকরে বেরোচ্ছে তাতে আপুত হবে না কেউ? লেজসহ পূর্ণ বয়স্ক ফ্লাইক্যাচার এর দৈর্ঘ্য +-২০ সেমির মত হয়। কিন্তু পুরুষ প্রজাতির সেই অপরূপ লেজখানার দৈর্ঘ্য কখনও তার সেই নিজের দৈর্ঘ্যের থেকেও দ্বিগুণ হয়ে থাকে। লেজের শেষপ্রান্ত আবার হয় খণ্ডিত। যেনো নদীর মতো রূপের দুধারা বয়ে গেলো। স্বর্গীয় সৌন্দর্যের মূল চাবিকাঠিতো মনে হয় এই লেজেই। 