ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ৩:৩১:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

লন্ডন থেকে নিউ ইয়র্কের পথে প্রধানমন্ত্রী

বাসস

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৫ এএম, ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগদান শেষে লন্ডন ত্যাগ করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগদানের লক্ষে তিনি নিউইয়র্কের উদ্দেশে ইংল্যান্ডের রাজধানী ত্যাগ করেন।

লন্ডনের স্থানীয় সময় সোমবার রাত ৮টায় তিনি স্টানস্টেড বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হন বলে যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে শেখ হাসিনা বক্তৃতা করবেন ২৩ সেপ্টেম্বর, এ বিশ্বসভায় এবারও তিনি বাংলাদেশের মানুষের বক্তব্য তুলে ধরবেন বাংলায়।

২৫ সেপ্টেম্বর পর্যন্ত নিউ ইয়র্কে অবস্থানকালে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানেও যোগ দেবেন শেখ হাসিনা। বেশ কয়েকজন রাষ্ট্রনেতা এবং জাতিসংঘ মহাসচিব ও জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

গত ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

লন্ডনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রেসিয়া স্কটল্যান্ড, কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রির (সিবিআই) সভাপতি ও চেলসির লর্ড করণ বিলিমোরিয়া, যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতা লেবার পার্টির কিয়ার স্টারমার।

সূত্র: বাসস