ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ৬:৩৮:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দম্পতিকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালাল দুর্বৃত্তরা  

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক দম্পতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার পুরাতন বাজার এলাকার একটি বাড়ি থেকে ঘরের তালা ভেঙে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- নজির উদ্দিন (৭০) ও তার স্ত্রী ফরিদা বেগম (৬০)।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘শুক্রবার থেকে নিহত দম্পতির জামাই অহিদুলসহ পরিবারের সদস্যরা তাদের ফোন করে না পেয়ে বাড়িতে এসে তালাবদ্ধ দেখতে পান। পরে আমাদের জানালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তালা ভেঙে দুজনের মরদেহ দেখতে উদ্ধার করে।’

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুপিয়ে ও শ্বাসরোধে তাদের হত্যা করা হয়েছে। গোসলখানা থেকে বৃদ্ধের হাত বাঁধা ও ঘরের মধ্যে থেকে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। বিস্তারিত জানতে সিআইডিকে জানানো হয়েছে।