ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৮:৩৯:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শোক বই থেকে

প্রকাশিত : ০২:৪৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৪ বুধবার | আপডেট: ০৩:৩১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৪ বুধবার

lifestyleস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : কিংবদন্তী সংগীত শিল্পী ফিরোজা বেগমকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার সকাল থেকেই মানুষের ঢল  নামে। মন্ত্রি, এমপি, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সাধারণ মানুষ এই শিল্পীকে শেষবারের মত দেখার জন্য ভিড় করেছিলেন। সাধারণ মানুষেরা শিল্পীর প্রতি তাদের শ্রদ্ধা ও অনুরাগ প্রকাশ করেছেন ফুল দিয়ে এবং শোক বইতে তাদের মনের কথা লিখে। শোক বইতে লেখা এসব কথার কিছু অংশ পাঠকদের জন্য তুলে ধরা হল। 'বাংলাদেশে নজরুল সংগীতের ইতিহাসে কিংবদন্তী শিল্পী ফিরোজা বেগম ,তিনি আমাদের হৃদয়ে আজীবন গেঁথে থাকবেন'- মোঃ আলমগীর হোসেন। 'শিল্পীর কখনও মৃত্যু হয় না। শুধুমাত্র লোকচক্ষুর অন্তরালে বিরাজ করে। প্রিয় শিল্পী ফিরোজা বেগম ছিলেন নজরুল সঙ্গীত শিল্পীদের পথ প্রদর্শক'- শহীদ খান,সঙ্গীত প্রশিক্ষক, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। 'তুমি রবে মোর মনে, তুমি রবে মোদের শয়নেস্বপনে ফিরোজা বেগম'- মোঃ নাজিম উদ্দিন। ‘শ্রদ্ধেয় ফিরোজা বেগম, তিনি ছিলেন একজন কিংবদন্তী শিল্পী, তাঁকে হারিয়ে বাঙালী জাতি এক সম্পদকে হারালো। তাঁর আত্মার শান্তি কামনা করি। তিনি থাকবেন আমাদের হৃদয়ে’- কনক খান, রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংসদ। ‘আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন গানের পাখি ফিরোজা বেগম। দেশ এবং জাতি চিরদিন আপনাকে স্মরণ করবে অনেক শ্রদ্ধা ও ভালবাসায়’- শেখ আকরাম আলী, সভাপতি, বাংলাদেশ বুক ক্লাব। ‘তুমি আমাদের অনেক আনন্দ দান করেছ। তোমার গায়লৌকিক জীবন আনদময় হোক’- কৃষিবিদ বাদক চৌধুরী। ‘নজরুলের গানে গানে সুরে সুরে ছন্দে ছন্দে ফিরোজা বেগম মিশে ছিলেন, থাকবেন চিরকাল’- ডঃ মোহাম্মাদ আলী খান, থানাপাড়া, গোপালগঞ্জ। ‘উনার মৃত্যুতে জাতি আজ মর্মাহত, তাঁর আত্মার শান্তি কামনা করি’- জান্নাত দেবি, রুপালী ব্যাংক লিঃ। ‘আমরা হারালাম প্রিয় শিল্পী আর জাতি হারালো এক অমূল্য রত্ন’- মোঃ সাহাবুল ইসলাম বাবু-, সাংস্কৃতিক সম্পাদক, খেলাঘর কেন্দ্রীয় কমিটি,  শিক্ষক, ছায়ানট। ‘সুরের আকাশ হয়ে যে চাঁদটি ছিল সেটা আজ খসে গেল। নজরুল আকাশ আজ অন্ধকারে ছেয়ে গেল’- রাজু। ১০.০৯.২০১৪