ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ২:০৪:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘যৌক্তিক’ কোটা সংস্কার দ্রুত হলেই মঙ্গল : ঢাবি ভিসি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:১০ পিএম, ১১ এপ্রিল ২০১৮ বুধবার | আপডেট: ০৩:০৫ পিএম, ১১ এপ্রিল ২০১৮ বুধবার

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি যৌক্তিক উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেছেন, এই যৌক্তিক দাবির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একমত। তাছাড়া, কোটা সংস্কার যত দ্রুত হবে ততই মঙ্গল।

 

আজ বুধবার দুপুরে উপাচার্য তার কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

 

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন বিলম্বিত বা প্রলম্বিত করা হলে তাতে কেবল ভোগান্তিই বাড়বে। তাই এ দাবি যত দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হবে, ততই সবার জন্য মঙ্গল।

 

তিনি জানান, এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সরকারকে বলা হয়েছে।