ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ২:২৭:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কোটা সংস্কার নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী : কাদের

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ১১ এপ্রিল ২০১৮ বুধবার | আপডেট: ০৬:৪৫ পিএম, ১১ এপ্রিল ২০১৮ বুধবার

কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী আজ বুধবার জাতীয় সংসদে কথা বলবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

 

আজ দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

 

ওবায়দুল কাদের বলেন, আপনারা ধৈর্য ধরুন, প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখুন। আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে কথা বলতে পারেন শেখ হাসিনা।

 

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে যারা আক্রমণ করেছে কৃষিমন্ত্রী তাদের উদ্দেশ্যে একথা বলেছেন।

 

তিনি অারো বলেন, এই আন্দোলন কেন্দ্র করে কোনো বিদ্বেষপ্রসূত মনোভাব নিয়ে কেউ যাতে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

 

এদিকে যে কোনো স্পর্শকাতর বিষয়ে সরকারের দায়িত্বশীল পদের ব্যক্তিদের কোনো রকম দায়িত্বজ্ঞানহীন কথা বলতে নিষেধ করেছেন ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

 

গত কয়েকদিন কোটা সংস্কারসহ বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে দলের দায়িত্বশীলদের বিভিন্ন মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে।