ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১২:৪১:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অ্যাঞ্জেলা মের্কেল পেলেন জাতিসংঘ শরণার্থী পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩১ পিএম, ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী সংস্থার মর্যাদাপূর্ণ নানসেন পুরস্কার লাভ করেছেন। দায়িত্বে থাকাকালে তিনি আশ্রয়প্রার্থীদের সুরক্ষার জন্য তার দৃঢ়তায় প্রশংসা কুঁড়িয়েছেন।

জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি এক বিবৃতিতে জানান, দশ লক্ষাধিক শরণার্থীকে বাঁচাতে ও তাদের পুনর্বাসনে সহায়তা করে, অ্যাঞ্জেলা মার্কেল মহান নৈতিক ও রাজনৈতিক সাহস দেখিয়েছেন।