ঝড়ে ক্ষতিগ্রস্ত তাজমহল
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ১২ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৭:০১ পিএম, ১৩ এপ্রিল ২০১৮ শুক্রবার
ঝড়ের দাপটে এবং জোরালো বৃষ্টিতে ভেঙ্গে গেল তাজমহলের দক্ষিণ দরজার ওপরে মিনারের বেশ কিছু অংশ৷ তাজমহলের প্রবেশ দ্বারের এক স্তম্ভও ভেঙ্গে পড়ে গেছে৷
জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে ঝড় এবং বৃষ্টিতে তাজমহলের এই স্থানগুলি ক্ষতিগ্রস্ত হয়৷ এছাড়া ক্ষয়ক্ষতির অন্য কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি৷
