ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ৩:১৫:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: আরও দুই নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৪ পিএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনায় আরও দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে মোট ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

টেকনাফ উপকূলীয় ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিণ শীলখালী এবং ৫নং ওয়ার্ড চৌকিদার পাড়া সমুদ্রসৈকত পয়েন্ট থেকে বুধবার রাত ১০টার দিকে ওই দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিুর রহমান জানান, রাতেই উদ্ধার হওয়া দুই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তাদের বয়স আনুমানিক ৩৪ ও ৩৫ বছর হবে। এ পর্যন্ত উদ্ধারে তিন নারী ও এক শিশুর মৃতদেহ শনাক্ত করা হয়েছে। তাদের দাফনের জন্য রোহিঙ্গা পরিবারগুলোকে সহায়তা করা হয়েছে। উল্লেখ্য, এর আগে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় ৩ নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। তাদের পুলিশের কাছে সোপর্দ করেছে কোস্টগার্ড। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ৮ নারীসহ ৪১ জন রোহিঙ্গা এবং ৪ বাংলাদেশি দালাল আছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।