ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৮:৩৯:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফিরোজা বেগমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা উচিত ছিলঃ খালেদা

প্রকাশিত : ০৫:১৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৪ বুধবার | আপডেট: ০৫:৪২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৪ বুধবার

timthumb.php_1স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ফিরোজা বেগমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা উচিত ছিল । বুধবার রাতে সংগীত শিল্পী ফিরোজা বেগমের ইন্দিরা রোডের বাসায় গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আসলেই এই সরকার গুণিদের সম্মান করতে জানে না। তাই ফিরোজা বেগমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হল না। খালেদা জিয়া ফিরোজা বেগমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্তনা দেন এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান। তিনি শিল্পী ফিরোজা বেগমের দুই পুত্রের সঙ্গে কথা বলেন। এ সময় খালেদা জিয়ার সঙ্গে  দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ১০.০৯.২০১৪