ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ৩:১৬:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সুইমিংপুল থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের ইনানীতে রয়েল টিউলিপ সি-পাল হোটেলের সুইমিংপুল থেকে ভাসমান অবস্থায় মরিয়ম চৌধুরী (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা গোসল করার সময় ডুবে তার মৃত্যু হয়েছে।

নিহত মরিয়ম চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসলামপুর থেকে তার মা সাবিনা ইয়াসমিন চৌধুরী রুমির সঙ্গে কক্সবাজার বেড়াতে এসেছিল।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার সকালে মরিয়মের পরিবার রয়েল টিউলিপ হোটেলে ওঠে। বিকেলে সুইমিংপুলে গোসলে নামে। এক পর্যায়ে মরিয়মের দেহ ভেসে ওঠে। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।