ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৮:৩৮:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফিরোজা বেগমের মৃত্যুতে পশ্চিমবঙ্গ রাজ্যপালের সমবেদনা

প্রকাশিত : ০৬:০৩ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ০৬:০৩ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৪ বৃহস্পতিবার

f5d61c7455a078d242835468a680c5b6-Untitled-24ডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা: উপমহাদেশের নজরুল সংগীতের কিংবদন্তী ফিরোজা বেগমের মৃত্যতে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি। বৃহস্পতিবার কলকাতার রাজভবন থেকে লেখা এক চিঠিতে রাজ্যপাল জানান, মহান এ  সংগীত শিল্পীর মৃত্যুর খবর জানতে পেরে তিনি গভীর ভাবে শোকাহত। তিনি তার লেখা চিঠিতে উল্লেখ করেন, কাজী নজরুল ইসলামের লেখা গানের চর্চার বিষয়ে প্রয়াত শিল্পী ফিরোজা বেগমের অবদান ছিল অপরিসীম। কেশরী নাথ ত্রিপাঠি তার শোকবার্তায় আরও জানিয়েছেন, নজরুল সংগীতকে তিনি এক বিশেষ উচ্চতায় নিয়ে গিয়েছেন। চিঠির শেষ অংশে রাজ্যপাল প্রয়াত সংগীত শিল্পীর পরিবার এবং তার অসখ্য গুণমুগ্ধদের প্রতি তার সমবেদনা ব্যক্ত করেন। রাজভবনের তরফে এই শোকবার্তা কলকাতাস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনার দফতরে তুলে দেওয়া হয়। ১১.০৯.২০১৪