ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৪:১৭:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভুল অপারেশনে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:২৯ পিএম, ১৫ এপ্রিল ২০১৮ রবিবার | আপডেট: ১০:০২ পিএম, ১৫ এপ্রিল ২০১৮ রবিবার

নওগাঁ শহরে শাহ নার্সিং হোম এন্ড ডায়াগনিষ্টিক সেন্টারে ভুল অপারেশনের কারণে আল এখলাস নামে আট বছরের একটি শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর ক্লিনিক কর্তৃপক্ষ পালিয়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাতে বেসরকারি এই ক্লিনিকে শিশুটির মৃত্যু হয়।

আজ রোববার সকালে স্থানীয় উত্তেজিত জনতা ক্লিনিক ভাঙচুর করে। নিহত শিশু আল এখলাস জেলার আত্রাই উপজেলার দিঘা উত্তরপাড়া গ্রামের শুকুর আলী ছেলে।

সূত্রে জানায়, শনিবার বিকেল ২টার দিকে আল এখলাসকে ওই ক্লিনিকে ভর্তি করানো হয়। এরপর রাত ১০টার দিকে শিশুটির টনশিল অপারেশন করেন নাক, গান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. আসাফুদৌলা। দুই বার অপারেশন করার পর রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানায় কর্তৃপক্ষ। পরে রাত ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এখলাসকে। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা এখলাসকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর ক্লিনিক কর্তৃপক্ষ পালিয়ে যায়। নওঁগা সদর মডেল থানার ওসি সমীত কুন্ড জানান, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। মামলা দাযের করা হলে আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে।