মেক্সিকোতে বারে বন্দুক হামলা, ৬ নারীসহ নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ১৬ অক্টোবর ২০২২ রবিবার
মেক্সিকোতে বারে বন্দুক হামলা, ৬ নারীসহ নিহত ১২
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপোয়াতো শহরের একটি বারে বন্দুক হামলায় ছয়জন নারীসহ ১২ জন নিহত হয়েছে। পৌর সরকার এ তথ্য জানায়।
স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে ছয় নারী ও ছয় পুরুষের নিহত হওয়ার খবর নিশ্চিত করে বলেছে, এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে।
কে বা কারা হামলা চালিয়েছে অথবা হামলার উদ্দেশ্য কি সে সম্পর্কে কিছু বলা হয়নি।
