ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ৮:৫৮:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কংগ্রেস সভাপতি পদের নির্বাচন শেষ, অপেক্ষা ফলাফলের

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২২ পিএম, ১৭ অক্টোবর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

দীর্ঘ প্রতীক্ষিত কংগ্রেস সভাপতি নির্বাচন শেষ হলো। সোমবার বিকেল চারটার সময় এই নির্বাচন শেষ হয়েছে। দীর্ঘ ২ দশক পর এই নির্বাচন হল বলে জানা গেছে। আজকের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন দুজন। একজন হলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে, অন্যজন হলেন তিরবন্তপুরমের সাংসদ শশী থারুর।

জানা গেছে, আজকে কংগ্রেস সভাপতি নির্বাচনের ক্ষেত্রে বৈধ ভোটারদের অন্তত ৯৬ শতাংশ ভোট দিয়েছেন। ৯৮৫০ জন প্রতিনিধি প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে ভোট দিয়েছেন ভারতজুড়ে।

জানা গেছে, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। দিল্লির কংগ্রেস সদর দপ্তরে আজ ভোট দিয়েছেন সোনিয়া গান্ধি, পি চিদাম্বরম, প্রিয়াঙ্কা গান্ধি বঢরা সহ অন্যান্যরা। অন্যদিকে, কর্ণাটকের ভারত জোড়ো যাত্রা থেকেই ভোট দিয়েছেন রাহুল গান্ধি সহ ৫০ জন কংগ্রেস নেতা। ভোট দেয়ার পর প্রতিদ্বন্দ্বী শশী থারুর একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, নির্বাচন অবাধ সুষ্ঠু এবং স্বচ্ছভাবে হয়েছে। তিনি ধন্যবাদ জানিয়েছেন সমস্ত কংগ্রেস সহকর্মী এবং প্রতিনিধিদের। আগামী ১৯ অক্টোবর ভোটের ফলাফল প্রকাশিত হবে।

উল্লেখ্য, এবারের ভোটে অংশগ্রহণ করেনি গান্ধি পরিবার। সেক্ষেত্রে ভোট প্রার্থীদের মধ্যে কে কংগ্রেসের পরবর্তী সভাপতি হন, সেদিকে অবশ্যই নজর থাকবে।