ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১২:০৩:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কলকাকলি

প্রকাশিত : ১০:৫৯ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৩ শুক্রবার | আপডেট: ১০:১১ এএম, ২৫ অক্টোবর ২০১৩ শুক্রবার

Kolokakolyভালো লাগে না আমেনা খাতুন ঐশী কিছু ভালো লাগে না একলা ঘরে সময় আর কত কাটে বই পড়ে পড়ে। এখন তাই বই দেখলে মন খারাপ হয় আকাশে পাখি দেখলে উড়তে ইচ্ছা হয়। পাখিরা কত সুন্দর উড়ে বেড়ায় মন আর থাকতে চায় না বন্দি, ঘরটায়। বাবা তাওসিক সিদ্দিক শ্রেণী : দ্বিতীয়, বয়স : ৭ উপজেলা পরিষদ শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমী নবীগঞ্জ, হবিগঞ্জ বাবা আমার আপন জন থাকলে পাশে হাসে মন বাবা কত্ত আনে ফল জামা আনে ঝলমল বাবা এলে মিষ্টি খাই বাবা ছাড়া কিছু নাই। আঁকিয়ে পলি পারভীন দ্বাদশ শ্রেণী, সরকারি সিটি কলেজ, যশোর পাখির সাথে গাইবো যে গান ফুলের সাথে খেলবো, শহর ছেড়ে অনেক দূরে স্বপ্নডানা মেলবো। রোদের মাঝে প্রজাপতির পিছু পিছু ছুটবো, নরোম ঘাসে পা ছোঁয়াতে খুব সকালে উঠবো। ভোরের আলো কি যে ভালো প্রাণ জুড়াবো তাতে, রংতুলিতে আঁকবো এসব মনেরই খাতাতে। আঁকতে আঁকতে কাটবে সময় হবো সেরা আঁকিয়ে, বাংলা মায়ের এই প্রকৃতি দেখবে সবাই তাকিয়ে।   মা তাজরিয়া আক্তার এমি ৮ম শ্রেণি, গার্লস স্কুল এণ্ড কলেজ আজিমপুর, ঢাকা। বিশ্বসেরা মা আমার সবার চেয়ে ভালো আমার মায়ের মুখটি যেন চাঁদের জোসনা আলো। আমার মায়ের হাসিতে ছড়ায় ফুলের ঘ্রাণ আত্মহারা হই যে আমি জুড়ায় আমার প্রাণ। আমার মায়ের মতো এমন মা কোথাও নাই আমার মায়ের বুকের মাঝে স্বর্গ খুঁজে পাই।