ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৪:১৮:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ১৬ এপ্রিল ২০১৮ সোমবার | আপডেট: ১২:৫৮ পিএম, ১৭ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

কুমিল্লার লাঙলকোর্ট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমতিয়াজ মাহমুদ নামে তিন বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।  রায়কোর্ট উত্তর ইউনিয়নের মাহিনী গ্রামে আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

ইমতিয়াজ একই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, দুপুরে খেলাচ্ছলে পরিবারের অজানতে বসতঘরের সুইচ বোর্ডের সকেটে আঙুল দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয় ইমতিয়াজ। পরে তাকে আহত অবস্থায় স্থানীয় বাজারের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।