ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ৬:৫১:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মন্ত্রী হলেন ২৬ বছরের তরুণী রোমিনা 

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৬ পিএম, ২০ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

রোমিনা পৌরমোখতারি।  ছবি: সংগৃহীত

রোমিনা পৌরমোখতারি। ছবি: সংগৃহীত

সুইডেনের নতুন জোট সরকারের জলবায়ু ও পরিবেশ-মন্ত্রী হলেন ২৬ বছর বয়সী তরুণী রোমিনা পৌরমোখতারি। দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী মন্ত্রী তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রোমিনা দেশটির লিবারেল পিপলস পার্টির রাজনীতিক। তিনি দলটির যুব শাখার প্রধানের দায়িত্বে ছিলেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দেশটির নতুন প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন তার মন্ত্রীসভা ঘোষণা করেন। ২৪ মন্ত্রীর মধ্যে ১১ জনই নারী।

নাম ঘোষণার পর মন্ত্রীর দায়িত্ব নেন রোমিনা। তবে তার অতীতে রাজনৈতিক ভূমিকায় জলবায়ু সংশ্লিষ্ট কোনো অভিজ্ঞতা থাকার কথা জানা যায়নি।

সুইডেনের স্টকহোম শহরের ইরানি বংশোদ্ভূত একটি পরিবারে রোমিনার জন্ম। দেশটির জলবায়ু মন্ত্রণালয়ে আগে ২৭ বছর বয়সী একজনের মন্ত্রী হওয়ার রেকর্ড ছিল।