কাভার্ড ভ্যানের ধাক্কায় নারী নিহত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১৭ এপ্রিল ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০২:৫০ পিএম, ১৭ এপ্রিল ২০১৮ মঙ্গলবার
চট্রগ্রামের মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় সাজেদা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে মিরসরাইয়ের নিজামপুরে চট্রগ্রাম ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজেদা বেগম মধ্যম ওয়াহেদপুর এলাকার আক্তার হোসেনের স্ত্রী। প্রতক্ষদর্শীরা জানান, সকালে নিজামপুর পুলিশ ফাড়ির সামনে দিয়ে সড়ক পার হচ্ছিলেন সাজেদা বেগম। এ সময় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
