ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ১:২৯:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফরিদপুরে গৃহবধূ খুন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০১ পিএম, ২১ অক্টোবর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ফরিদপুরের বোয়ালমারী পৌর এলাকায় নুপুর আক্তার (২৫) নামে এক গৃহবধূ ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন। 

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওয়াহাব শুক্রবার (২১ অক্টোবর) সকালে এ খুনের সত্যতা নিশ্চিত করেছেন।

আব্দুল ওয়াহাব মুঠেফোনে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। পরবর্তীতে এব্যাপারে বিস্তারিত জানাতে পারবো।  অভিযুক্তকে আটক ও লাশ উদ্ধারের চেষ্টা চলছে।

জানা যায়, বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে বোয়ালমারী উপজেলার মধ্যেরগাতী গ্রামে এ খুনের ঘটনা ঘটে। স্ত্রী পরকীয়ায় জড়িত ছিলো বলে স্বামী মুসা মোল্যা (৩৫) এ হত্যাকাণ্ড করেছেন বলে স্থানীয়রা দাবি করেছেন। মুসা মধ্যেরগাতী গ্রামের কাওসার মোল্যার ছেলে।

এলাকাবাসীর অভিযোগ, স্ত্রী নূপুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন স্বামী মুসা মোল্যা (৩৫)। 


এলাকাবাসী জানান, পরে নূপুরকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে রাত ১ টার দিকে তিনি মারা যান।