ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১২:৩৯:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ট্রেনের নিচে পড়ে মায়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:২৭ পিএম, ১৭ এপ্রিল ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১২:৫৭ পিএম, ১৮ এপ্রিল ২০১৮ বুধবার

 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ধামাইল এলাকায় শিশু সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী।

 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা অভিমুখী যমুনা এক্সপ্রেস ট্রেনের নিচে দুই বছর বয়সী সন্তান ইয়াসিরকে নিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন লিজা আক্তার (২৫)।

 

গফরগাঁও রেল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ধামাইল এলাকায় ময়মসিংহ-ঢাকাগামী আনতনগর যমুনা ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে মা ও ছেলে। শিশু সন্তানসহ এই মা আত্মহত্যা করেছেন বলে তার ধারনা। তদন্তের পর বিষয়টি জানা যাবে।

 

গফরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান শামছুল আলম খোকনের বরাত দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আহাদ জানান, পাবিারিক কলহের জের ধরে সন্তানকে নিয়ে লিজা আক্তার ট্রেনের নিচে ঝাঁপ দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।