ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৭:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চীনের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাসস

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০২ পিএম, ২৩ অক্টোবর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রোববার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো সংবাদ চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, শনিবার চীনা কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেসে বর্তমান সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ক্ষমতা বাড়িয়ে সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়েছে।

পার্টির প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের পর শি জিনপিং চীনের সবেচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর শি জিনপিং সাংবাদিকদের বলেন, বিশ্বের চীনকে প্রয়োজন। আমাদের ওপর আস্থা রাখার জন্য পুরো পার্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ।

চীনের প্রেসিডেন্ট হিসাবে তৃতীয় মেয়াদে শি জিনপিংয় নির্বাচিত হলেও আগামী বছরের মার্চে চীনা সরকারের বার্ষিক আইনসভা অধিবেশনের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, চীনে কোনো ব্যক্তি আগে সর্বোচ্চ ২ মেয়াদে প্রেসিডেন্ট পদে দায়িত্বপালন করতে পারতেন। তবে ২০১৮ সালে এই নিয়ম বাতিল হওয়ায় শি জিনপিংয়ের তৃতীয় মেয়াদে ক্ষমতায় আরোহণ নিশ্চিত হলো।