ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ১:৩০:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঘূর্ণিঝড়ে নড়াইলে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৯ পিএম, ২৪ অক্টোবর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নড়াইলের লোহাগড়ায় গাছের ডালচাপায় মর্জিনা বেগম (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

মর্জিনা বেগম বাগেরহাট সদরের অর্জুন বাহার গ্রামের মৃত আকুব আলী শেখের মেয়ে। স্বামীর সঙ্গে ডিভোর্সের পর আট বছরের ছেলেকে নিয়ে লোহাগড়ায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মর্জিনা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। সোমবার বৈরি আবহাওয়ার মধ্যে কাজের উদ্দেশে বের হলে একটি মেহগনি গাছের ডাল ভেঙে তার মাথায় পড়ে। তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, মৃতের স্বজনদের খবর পাঠানো হয়েছে। তারা
 এলে মরদেহ হস্তান্তর করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী বলেন, বিষয়টি তাৎক্ষণিক জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে। অতি দ্রুত জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদানসহ সার্বিক সহযোগিতা করা হবে।