ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১২:৩৯:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

খালে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১৮ এপ্রিল ২০১৮ বুধবার | আপডেট: ০২:১৫ পিএম, ১৮ এপ্রিল ২০১৮ বুধবার

সাতক্ষীরার গোপালপুর গ্রামে শুভশ্রী ভট্রাচার্য (৬) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শুভশ্রী উপজেলার মাগুরা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের শংকর ভট্রাচার্যর কন্যা।

 

সকালে খালের পানিতে ডুবে তার মৃত্যু হয়। সে উপজেলার গোপালপুর গ্রামে দাদুর বাড়ি থেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়তো করত।

 

শিশু শুভশ্রীর মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

শুভশ্রীর দাদু তপন হালদার জানান, ছোটবেলা থেকে শুভশ্রী তাদের বাড়িতে থাকতো। আজ বুধবার সকাল ৮টার দিকে স্কুলে যাওয়ার আগে তার সঙ্গে স্নান করতে যায় শুভশ্রী। বাড়িতে ফিরে তার দেখা না পেয়ে ফের খালে গিয়ে তাকে ভেসে থাকতে দেখেন। দ্রুত তালা হাসপাতালে নেওয়া হয়। এ সময় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

তালা থানার অফিসার ইনচার্জ মো: হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।