ঢাকা, বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫০:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বোনকে নিয়ে কটূক্তি করায় বন্ধুকে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৫ এএম, ২৬ অক্টোবর ২০২২ বুধবার

গ্রেপ্তারকৃত ৩ আসামি

গ্রেপ্তারকৃত ৩ আসামি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বোনকে নিয়ে কটূক্তি করায় এক ব্যাটারিচালিত বিভাটেক চালক শরীফ মিয়াকে (২৮) হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা সবাই বন্ধু ছিলো।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- কিশোরগঞ্জ ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের নবী মিয়ার ছেলে নিলয় মিয়া ওরফে বাবু (১৯), ভৈরব পৌর শহরস্থ চন্ডিবের এলাকার সিরাজ মিয়ার ছেলে বাদল মিয়া ওরফে ইব্রাহিম (২০) এবং উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের শ্রীমতিচর গ্রামের আসাদ মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৩)।

গ্রেপ্তারের পর মঙ্গলবার কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্তের আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন ওই তিন বন্ধু।

গত ১৪ অক্টোবর রাতে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড় ছয়সূতী, মাটিকাটা (শান্তি নগর) এলাকা থেকে শরীফের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শরীফ ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকার মৃত মুক্তার হোসেনের ছেলে। ঘটনার পরদিন কুলিয়ারচর থানায় শরীফের ভাই শিপন মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এরপর র‌্যাব-২-এর সহায়তায় গত রবিবার রাতে রাজধানীর টিকাটুলি এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।