ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ৭:০৩:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শ্রীলঙ্কার প্রথম নারী প্রেসিডেন্টকে হত্যাচেষ্টায় দণ্ডিতদের মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৭ পিএম, ২৬ অক্টোবর ২০২২ বুধবার

শ্রীলঙ্কার প্রথম নারী প্রেসিডেন্টকে হত্যা চেষ্টায় দণ্ডিত ৩ দোষীর মুক্তি

শ্রীলঙ্কার প্রথম নারী প্রেসিডেন্টকে হত্যা চেষ্টায় দণ্ডিত ৩ দোষীর মুক্তি

শ্রীলঙ্কার প্রথম নারী প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গাকে হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার করা ৩ তামিল বিদ্রোহীকে মুক্তি দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ক্ষমা করে দেওয়ায় সোমবার তাদের কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ১৯৯৯ সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাজধানী কলম্বোয় এক সমাবেশে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল চন্দ্রিকা কুমারাতুঙ্গাকে। এই হামলায় প্রাণে বেঁচে গেলেও কুমারাতুঙ্গার ডান চোখ নষ্ট হয়ে যায়।

এছাড়াও হামলায় সাংবাদিকসহ নিহত হয়েছিলেন মোট ২৬ জন। এই ঘটনায় ৩ আসামিকে গ্রেফতার করা হয়। আদালত তাদের এই মামলায় ৩০ বছরের কারাদণ্ড দেন।

শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে জানান, ২২ বছর সাজা ভোগ করার পর কামারাতুঙ্গার সম্মতিতে তাদের মুক্তির দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

১৯৯৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কুমারাতুঙ্গার প্রতিদ্বন্দ্বী ছিলেন রণিল। হামলায় আহত অবস্থায়ই নির্বাচনে বিজয়ী হন কুমারাতুঙ্গা।