নতুন তথ্যসচিব জাকিয়া সুলতানা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৫১ পিএম, ২৭ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়র নতুন সচিব হলেন জাকিয়া সুলতানা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হলো।
