চীন সফরে যাচ্ছেন তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৫২ পিএম, ২৭ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান
ইউনাইটেড রিপাবলিক অব তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন। খবর সিনহুয়ার।চীনা প্রেসিডেন্ট শি চিন পিংয়ের আমন্ত্রণে তার এ সফর।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চানিং আজ বৃহস্পতিবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট নভেম্বরের ২ থেকে ৪ পর্যন্ত চীনে রাষ্ট্রীয় সফর করবেন।
তবে কি কারণে কেন তিনি হঠাৎ চীন সফর করছেন তা জানা যায়নি।
