ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ০:০৩:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্কুলছাত্রী জারিন হলেন উপজেলা চেয়ারম্যান! 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৭ এএম, ২৮ অক্টোবর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন স্কুলছাত্রী জারিন। তবে তা অন্য চেয়ারম্যানের মত পুরো মেয়াদের জন্য নয়, কেবল এক ঘণ্টার জন্য। এমনি একটি ঘটনা ঘটেছে জয়পুরহাটে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার সভাকক্ষে প্লান বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় ইয়েস বাংলাদেশ এর সহযোগিতায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স এর আয়োজনে গালর্স টেক ওভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী। তিনি এক ঘন্টার জন্য উপজেলা চেয়ারম্যান হিসেবে এনসিটিএফ এর সহসভাপতি সদর থানা উচ্চ বিদ্যার দশম শ্রেণির ছাত্রী জারিন আনান সাবাকে দায়িত্ব দেন। দায়িত্ব পেয়ে জারিন বিভিন্ন বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের নানান রকমের সমস্যা ও তার প্রতিকারের বিষয়ে সদর উপজেলা চেয়ারম্যানকে অনুরোধ জানান।

এসময় এনসিটিএফ এর জেলা সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সংগঠনের শিশু শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নতুন চেয়ারম্যান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের নারী সদস্য সাবিনা চৌধুরী, এনসিটিএফ এর জেলা ভলান্টিয়ার সালেউর রহমান সজিব প্রমুখ।