ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৬:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মঙ্গলবার কখন কোথায় লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪২ এএম, ১ নভেম্বর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিদ্যুৎ সাশ্রয়ে ১৯ জুলাই থেকে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং ব্যবস্থা চালু করেছে সরকার। প্রতিদিনই রাজধানীসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত লোডশেডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে কোন এলাকায় কখন লোডশেডিং, তার সময়সূচি আগেই জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশ মোতাবেক মঙ্গলবার (১ নভেম্বর) লোডশেডিংয়ের সময়সূচি প্রকাশ করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এবং ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউসন কোম্পানি (ওজোপাডিকো)।

এদিকে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) তাদের শিডিউলে ৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের শিডিউল রেখেছে।