ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ৫:০৮:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ছট পুজায় পানিতে ডুবে প্রাণ গেল ৫৩ জনের

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৯ এএম, ২ নভেম্বর ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত কয়েকদিনে ভারতের বিহারজুড়ে ছট পুজা করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন ৫৩ জন। বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানিয়েছেন, বিহারের বিভিন্ন জায়গা থেকে পানিতে ডুবে মৃত্যুর খবর এসেছে। আসলে নদী বা জলাশয়ের পানির মধ্যে দাঁড়িয়ে ছট পুজা করতে হয়। আর নদী বা জলাশয়ে সেসময় প্রচণ্ড ভিড় হয়। পা রাখারও জায়গা থাকে না। এই অবস্থায় ছট করতে গিয়েই রাজধানী পাটনাসহ বিভিন্ন জায়গায় এই বিপর্যয় হয়েছে।

পূর্নিয়া জেলায় গত ৩০ অক্টোবর পাঁচজন মারা গেছেন। পাটনা, মুজাফফরপুর, সমস্তিপুর ও সহর্ষে তিনজন করে মারা গেছেন। এছাড়া গয়া, বেগুসরাই, কাটিহার বক্সার, সীতামারি, বাঁকাসহ অন্য জেলাগুলিতে একজন করে মারা গেছেন।

ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, ৩১ অক্টোবর অন্ততপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের চিহ্নিতকরণের কাজ চলছে।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, মৃতের পরিবারকে চার লাখ টাকা করে এককালীন সাহায্য দেয়া হবে। দ্রুত ওই অর্থ পরিবারের কাছে পৌঁছে দেয়ার জন্য তিনি জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন।