১০০ প্রভাবশালীর তালিকায় হাসিনা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৫৫ পিএম, ১৯ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৪:১১ পিএম, ২১ এপ্রিল ২০১৮ শনিবার
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের তালিকায় স্থান করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন প্রতি বছর এ তালিকা করে। আজ বৃহস্পতিবার এ বছরের এ তালিকা প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও এ তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন ঊনেরও নাম রয়েছে। বলিউড অভিনেত্রী দিপীকা পাডুকোনের নামও রয়েছে তালিকায়।
নেতা ক্যাটাগরিতে তালিকায় ২৭ জনের মধ্যে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আছেন ২১ নম্বরে।
আন্তজাতিক সংবাদমাধ্যমে শেখ হাসিনার নাম অবশ্য নতুন নয়। ইতিপূর্বে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন, কাতারভিত্তিক আল জাজিরা, যুক্তরাজ্যভিত্তিক বিবিসি ওয়ার্ল্ডে গুরুত্বের সঙ্গে তার সাক্ষাৎকার প্রচারিত হয়েছে।
জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ পুরস্কার, চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ, জাতিসংঘ আইসিটি টেকসই উন্নয়ন পুরষ্কার, ডবলিউ আইপি (ওম্যান ইন পার্লামেন্ট) অ্যাওয়ার্ড এর মত নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েচেন শেখ হাসিনা।
