ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে চুক্তি সেই মডেলের
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২০ এপ্রিল ২০১৮ শুক্রবার | আপডেট: ০৩:১৩ পিএম, ২০ এপ্রিল ২০১৮ শুক্রবার
মডেল কারেন ম্যাকডুগাল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ও দাম্পত্য জীবনে ঝড় বয়ে আনা আলোচিত প্লেবয়। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের গোপন সম্পর্কের কথা ফাঁস করা ম্যাকডুগাল এবার আরো দু:সংবাদ বয়ে আনলেন।
আরো অনেক না বলা কথা ফাঁস করার জন্য মার্কিন মিডিয়া এএমআইর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। চুক্তির আওতায় ম্যাকডুগাল তার সঙ্গে ট্রাম্পের গোপন সম্পর্কের বিষয়ে স্বাধীনভাবে কথা বলতে পারবেন। কোম্পানীটি এক বিবৃতিতে একথা জানায়।
ম্যাকডুগাল গত মাসে ক্যালিফোর্নিয়া একটি মামলা দায়ের করেছিলেন। যেখানে এএমআইর সঙ্গে ২০১৬ সালে একটি চুক্তি সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছিল। কিন্তু পুনরায় তারা চুক্তিটি নিয়ে সমঝোতায় আসেন। ম্যাকডুগাল তার গল্পের বিনিময়ে প্রতিষ্ঠানটি থেকে ১ লাখ ৫০ হাজার ডলার নিয়েছিলেন।
মার্কিন মিডিয়াকে সম্প্রতি ম্যকডুগাল বলেন, ট্রাম্পের সন্তান ব্যারনের জন্মের আগে টানা ১০ মাস তার সঙ্গে গোপন প্রণয়ে যুক্ত ছিলেন। তার এই স্বীকারোক্তির পর ফার্স্টলেডি মেলানিয়ার সঙ্গে ট্রাম্পের দাম্পত্য সম্পর্কের অবনতি ঘটে বলে জানা যায়।
এএমআই তার বিবৃতিতে জানায়, ম্যাকডুগালের সঙ্গে চুক্তি নিয়ে সমাধান পৌঁছাতে পেরে তারা ভীষণ খুশি। আগামী এক বছর ম্যাকডুগাল যদি দ্বিতীয় কোন পক্ষের কাছে তার গল্প বিক্রি করেন তবে চুক্তির অধীনে তা থেকে প্রাপ্ত লাভের ৭৫ হাজার ডলার পর্যন্ত দাবি করতে পারবে এএমআই।
উল্লেখ, গত মাসে সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে ম্যাকডুগাল প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার দীর্ঘ ১০ মাসের প্রেমের সম্পর্কের কথা বলেন। তবে ট্রাম্পের পক্ষ থেকে এটি অস্বীকার করা হয়েছে।
তথ্যসূত্র -ইন্টারনেরট
