ঢাকা, বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৭:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জয়পুরহাটে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৩ এএম, ১০ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

জয়পুরহাটে ৬ কেজি গাঁজাসহ শাহনাজ বেগম (৪৫) নামে এক নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত শাহনাজ বেগম পৌর শহরের বুলুপাড়া বামনকুন্ডা এলাকায় রেজাউল করিমের স্ত্রী।

মেজর মোঃ মোস্তফা জামান জানান, শাহনাজ বেগম দীর্ঘদিন ধরে মাদক এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ব্যবসার সাথে জড়িত ছিলেন। তার স্বামীও এই ব্যবসার সাথে জড়িত। তারা পাঁচবিবি সীমান্ত দিয়ে মাদক নিয়ে আসতো- এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় ব্যাগে রাখা ৬ কেজি গাঁজাসহ শাহনাজ বেগমকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।