ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ২২:৪৮:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মার্কিন সিনেটে দশ দিনের শিশু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৫০ পিএম, ২১ এপ্রিল ২০১৮ শনিবার | আপডেট: ০১:৩১ এএম, ২২ এপ্রিল ২০১৮ রবিবার

যুক্তরাষ্ট্রের ইলিনয়ের সিনেটর ট্যামি ডাকওয়ার্থ দশ দিন বয়সী শিশুকে কোলে নিয়ে মার্কিন সিনেটের একটি ভোটাভুটিতে অংশ নিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।

 

৫০ বছর বয়সী এই সিনেটরের ওয়াশিনটন ডিসিতে নিজের কার্যালয়ে থাকাকালীন সময়ে প্রসব বেদনা শুরু হয়েছিল। তখনই তাকে কার্যালয় থেকে কাছাকাছি হাসপাতালে নেওয়া হলে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দেন। সে সময় মার্কিন সিনেটে নাসার প্রশাসকসহ গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা ও পরে ভোট হওয়ার কথা ছিল।

 

নিয়ম ছিল যে মার্কিন সিনেটরদের ফ্লোরে যেতে হলে ব্লেজার পড়তে হবে। অন্যদিকে,শিশুদের নিয়ে মার্কিন সিনেট সদস্যদের চেম্বারে আসা একেবারেই নিষেধ ছিল। নিয়মটা এতটাই কড়াকড়ি ছিল যে, দীর্ঘদিন ধরে সবাই এই নিয়মেই অভ্যস্ত ছিল।

 

তাই এ নিয়ে কেউ উচ্চবাচ্য না করলেও মুখ খুলেন ট্যামি ডাকওয়ার্থ। কারন একজন সিনেটর হিসেবে তারও দায়িত্ব সিনেটে ভোট দেওয়া। কিন্তু বাচ্চা নিয়ে কিভাবে এই আইনের মধ্য দিয়ে নিজের দায়িত্ব পালন করবেন তা নিয়ে অনেকটাই দ্বীধায় পড়ে যান যা এক টুইটার বার্তায় সবার সঙ্গে শেয়ার করেন।

 

পরে সিনেটের ঐ নিয়ম পরিবর্তন করা হয়। যার কারণে ট্যামি ডাকওয়ার্থ তার বাচ্চাকে নিয়ে ভোট দিতে আসেন। তার এ কর্মকান্ড মার্কিন সিনেটের নতুন এক ইতিহাস হিসেবে দেখছে অনেকেই। সিনেটের উচ্চ পর্যায়ের নীতিনির্ধারকরা ট্যামির উচ্ছসিত প্রশংসা করেন।

 

এখন অবশ্য নিজের বাচ্চাকে বাসায় রেখেই নিয়মিত অফিস করছেন। নিজের দায়িত্বকর্তব্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এ মার্কিন সিনেটর।