ঢাকা, বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৪:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নান্দাইলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৩ এএম, ১১ নভেম্বর ২০২২ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সিংরইল ইউনিয়নের উদং মধুপুর গ্রামে এই ঘটনা ঘটে।

শিশু দুজন ওই এলাকার আশরাফুল ইসলামের ছেলে আরাফাত হোসেন (৪) ও আমিনুল ইসলামের মেয়ে তাসলিমা আক্তার লোরা (৩)।

নান্দাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু তাসলিমা ও আরাফাত চাচাতো ভাই বোন। সন্ধ্যার দিকে তারা এক সাথে খেলাধুলা করছিল। হয়তো কোন একসময় তারা বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। সন্ধ্যায় স্থানীয়রা পুকুরে দুই শিশুকে পানিতে ভাসমান অবস্থায় দেখে দ্রুত উদ্ধার করে। পরে তাদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।