ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১২:৩৭:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ২২ এপ্রিল ২০১৮ রবিবার | আপডেট: ১২:৪৭ পিএম, ২৩ এপ্রিল ২০১৮ সোমবার

সিরাজগঞ্জের শাহজাদপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি নুরুল ইসলামকে (৩৮) গ্রেফতার করছে পুলিশ। আজ রোববার বর্ণিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

আটক নুরুল ইসলাম একই উপজেলার দেওয়ান তারটিয়া গ্রামের সনতোষ মন্ডলের ছেলে। শাহজাদপুর থানার ওসি (তদন্ত) আসলাম হোসেন জানান, ২০০৪ সালের একটি মামলায় নুরুল ইসলামের বিরুদ্ধে অপহরণের অভিযোগে ১৪ বছর কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত।

 

আদালতের রায়ের পর থেকে ধর্ষক নুরুল ইসলাম পলাতক ছিলেন। এরপর পুলিশ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বর্ণিয়া গ্রাম থেকে তাকে আটক করে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।