শিশু ধর্ষণ-হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২৩ এপ্রিল ২০১৮ সোমবার | আপডেট: ০১:৪৬ পিএম, ২৩ এপ্রিল ২০১৮ সোমবার
কক্সবাজারের টেকনাফে সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বাহারছড়া ইউনিয়নের শীলখালি গ্রামের পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিশুটির পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণ করার পর গলাটিপে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শীলখালির আজিজকে (১৮) টেকনাফ থানায় নিয়ে এসেছে পুলিশ।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিৎ কুমার বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজিজ পুলিশ যাওয়ার আগ পর্যন্ত ঘটনাস্থলে ছিলেন। কিন্তু পুলিশকে দেখে সে লুকিয়ে পড়ে।
তিনি আরও বলেন, মেয়েটিকে গলাটিপে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণ করা হয়েছে কিনা সেটি প্রতিবেদন পেলে বলা যাবে।
এ বিষয়ে নিহতের চাচা বলেন, আমার ভাতিজিকে ধর্ষণ করা হত্যা করা হয়েছে। আর এ কাজটি করেছে আমাদের প্রতিবেশীর ছেলে আজিজ।
