ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১২:৩৯:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মেয়েদের সাইক্লিং প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৪৫ পিএম, ২৩ এপ্রিল ২০১৮ সোমবার | আপডেট: ০৮:৩৪ পিএম, ২৩ এপ্রিল ২০১৮ সোমবার

ঝিনাইদহে মেয়েদের সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে শহরের হামদহ বাইপাস থেকে শুরু হয়।

 

সেখান থেকে শুর হয়ে প্রতিযোগীরা ২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। এ প্রতিযোগিতার আয়োজন করে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও সৃজনী বাংলাদেশ।

 

প্রতিযোগিতায় তিনটি গ্রুপে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ জন মেয়ে শিক্ষার্থী অংশ নেয়। পরে বাসটার্মিনালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

ক-গ্রুপে ১ম স্থান অধিকার করে জেসমিন আরাফাত জেসি, ২য় হয় জেসমিলা ফেরদৌস ও ৩য় স্থান অধিকার করে জুই খাতুন। খ-গ্রুপে ১ম হয় তানিয়া খাতুন, ২য় রিয়া ও ৩ স্থান অধিকার করে কুলসুম। গ-গ্রুপে ১ম হয় অফিয়া তাসরিন, ২য় শাবা ও ৩য় হয় সোনিয়া খাতুন। বিজয়ীদের প্রত্যেককে একটি করে বাই সাইকেল পুরস্কার দেওয়া হয়।