রাজধানীর বাজারগুলোতে আজকের দরদাম
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:১৭ পিএম, ২৪ এপ্রিল ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৫:৪৩ পিএম, ২৪ এপ্রিল ২০১৮ মঙ্গলবার
জেনে নিন রাজধানীর বাজারগুলোতে আজ মঙ্গলবারের বাজার দর। আজ বাজারে কিছু কিছু জিনিসের দাম বেড়েছে। কিছু জিনিস রয়েছে স্থিতিশীল।
চাল : নাজিরশাইল চাল ৬৫ থেকে ৬৮, মিনিকেট (মানভেদে) ৬৩ থেকে ৬৬, পাইজাম ৫৪, বিআর-২৮ ৫৩ থেকে ৫৬, স্বর্ণা ও পারিজ ৪৫, দেশি মশুর ডাল ১০০ থেকে ১২০, দেশি পিঁয়াজ ৩৫ থেকে ৪০, আমদানি পেঁয়াজ ৩০, রসুন ১৩০ থেকে ১৬০, চিনি ৬০ এবং আদা ৮০ থেকে ১০০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে।
শাক-সবজির দাম : এদিকে সবজির খুচরা বাজারের তথ্য অনুযায়ী, প্রতিকেজি ধুন্দল ৪০ থেকে ৪৫, আলু ২৫ থেকে ৩০, টমেটো ২৫ থেকে ৩৫, পটল ৪০ থেকে ৪৫, কাঁচাকলা হালি ২৪, কচুর লতি ৫০, পেঁপে ২৫, বেগুন ৩৫ থেকে ৪০, শিম ৩০ থেকে ৪৫, মূলা ২০ থেকে ২৫, কাঁচামরিচ ৩৫ থেকে ৪০, ধনিয়াপাতা ১৬০, ঢেঁড়স ৪০ থেকে ৪৫, বরবটি ৫৫, কচুরমুখি ৫০, চিচিঙ্গা ৪০, শশা ২৫ থেকে ৩০,কাকরোল ৬০,ধুন্দল ৪৫ থেকে ৫০, করললা ৩৫ থেকে ৪৫,ভেন্ডি ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া লাউ প্রতিপিস ২৫ থেকে ৩০, প্রতিপিস বাঁধাকপি ৪০, লেবু হালি ২৫, লাল শাক, পালং শাক ও ডাটা শাক ৩ আঁটি ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মাছ ও মাংসের দাম : মাছের সর্বশেষ খুচরা বাজার অনুসারে, প্রতিকেজি কালিবাউস ২২৫, কাতল ২৫৫, পাঙ্গাশ ১০০, রুই ২৮০, সিলভারকার্প ১৪৫, তেলাপিয়া ১৩০ থেকে ১৫০, শিং ৩৫০ থেকে ৫০০ ও চিংড়ি ৪০০ থেকে ৫০০, ইলিশ (আকারভেদে) ৩০০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিকেজি গরুর মাংস ৪৬০ থেকে ৪৮০, খাসির মাংস ৭০০-৭৫০, ব্রয়লার মুরগি ১৪০ ও দেশি মুরগি ৩০০ টাকা পর্যন্তবিক্রি হচ্ছে।
প্রিয় পাঠক, ক্ষেত্র বিশেষে, এলাকা ভেদে বাজার মুল্যে তারতম্য থাকাটাই স্বাভাবিক। কারণ অভিজাত এলাকায় জিনিসপত্রের মূল্য একটু বেশিই হাকায় খুচরা ব্যবসায়ীরা,আবার ঢাকার বাইরে দাম তুলনামুলক কমই থাকে।
